Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকসিরিয়ায় আসাদপন্থী ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

সিরিয়ায় আসাদপন্থী ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

সিরিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থী অন্তত ১৬২ আলাউইত বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করেছে দেশটির বর্তমান প্রশাসন।

সেই ওই বিদ্রোহী গোষ্ঠীর অন্য সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। অন্যথায় কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার আসাদপন্থী অন্তত ১৬২ জনের ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। এর আগের দিন আসাদপন্থী এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এরপর আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরিয়ার বর্তমান সরকারি বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

বিদ্রোহীদের হুমকি দিয়ে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, “আপনারা সব সিরীয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে।”

বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে শুরু হওয়া বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগেও সেখানে প্রাণঘাতি সংঘাতের ঘটনা ঘটেছিল। সূত্র: বিবিসিফ্রান্স২৪আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য