Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসিলেটে আবারো বাড়ছে পানি, অবনতি বন্যা পরিস্থিতির

সিলেটে আবারো বাড়ছে পানি, অবনতি বন্যা পরিস্থিতির

সিলেটে বুধবার সূর্যের দেখা মিলেনি। বৃষ্টি হচ্ছে মঙ্গলবার রাত থেকেই। ফলে আবার বাড়ছে সিলেটের নদ-নদীর পানি। এতে প্লাবিত এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড থেকে পাওয়া তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে এক সেন্টিমিটার বেড়েছে। এই সময়ে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বেড়েছে ২ সেন্টিমিটার। তবে অন্যান্য পয়েন্টে পানি কমেছে। এছাড়া সারি নদীর পানি ১০ সেন্টিমিটার ও লোভা নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়েছে। তবে কিছুটা কমেছে ধলাই নদীর পানি।

ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা মোশারফ হোসেন বলেন, মঙ্গলবার পানি কিছুটা কমেছিল। বৃষ্টিতে আজ সকালে আবার পানি বেড়ে গেছে। ফেঞ্চুগঞ্জ বাজারে এখনো হাঁটু পানি বলে জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপ সহকারী একেএম নিলয় পাশা বলেন, বৃষ্টির কারণে সিলেটে নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। বৃহস্পতিবারও বৃষ্টি থাকতে পারে বলে জানান তিনি।

সিলেট জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত সিলেটে ৩১৪টি আশ্রয়কেন্দ্র চালু আছে। এতে আশ্রিত আছেন ২২ হাজার ১৭৬ জন। ২৩৫টি পশুও আশ্রয়কেন্দ্রে রয়েছে।

বন্যার্তদের চিকিৎসায় জেলায় ১৪০টি মেডিক্যাল টিম ও পানি বিশুদ্ধকরণের জন্য ৪০টি মোবাইল টিম কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য