Thursday, May 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসিলেটে তারেক রহমানের ফ্লাইটের অবতরণ

সিলেটে তারেক রহমানের ফ্লাইটের অবতরণ

লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সিলেটে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে, বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে তাকে বহনকারী ফ্লাইট ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়ে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে তার দেশে ফেরায় সঙ্গী হয়েছেন স্ত্রী ডা: জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে দেশে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর পর তাকে সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়েছে।

তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য