Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও তৎপর হতে প্রেসিডেন্টের আহ্বান

সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও তৎপর হতে প্রেসিডেন্টের আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। বুধবার (২৪ মে) দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। -বাসস

প্রেসিডেন্ট’র প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে বিজিবি প্রধান এই বাহিনীর অপারেশনাল কার্যক্রমসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত রক্ষায় বিজিবির দায়িত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন রাষ্ট্রপ্রধান।

প্রেসিডেন্ট সাহাবুদ্দিন মাদকের অনুপ্রবেশ ঠেকাতে ‘জিরো টলারেন্স নীতি’ নিয়ে কাজ করার নির্দেশ দেন বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এ আধাসামরিক বাহিনীকে। সামনে জাতীয় নির্বাচন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে যেকোনো ধরনের অনুপ্রবেশ বন্ধে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে।’

এ সময় প্রেসিডেন্টের কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য