সুদানের পশ্চিম দারফুর রাজ্যে গোত্রীয় সঙ্ঘাতে ২৪৮ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সুদানের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবর থেকে এখন পর্যন্ত চলা গোত্রীয় সঙ্ঘাতে এসব হতাহতের ঘটনা ঘটে।
সুদানে বেসরকারি চিকিৎসকরা এক বিবৃতিতে বলেছেন, উত্তর দারফুর অঞ্চলে মোট নিহতের সংখ্যা ৪৯ জন।
বৃহস্পতিবার জাতিসঙ্ঘ জানিয়েছে, অক্টোবর থেকে এখন পর্যন্ত চলা গোত্রীয় সঙ্ঘাতের কারণে কমপক্ষে ৮৩ হাজার ব্যক্তি দারফুর অঞ্চল থেকে পালিয়েছে।
এদিকে গত সপ্তাহে সুদানি কর্তৃপক্ষ জানিয়েছে, দারফুর অঞ্চলের বর্তমান নিরাপত্তা সঙ্কট নিরসনে তিন হাজারের বেশি পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
