Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদির আকাশে নতুন চাঁদ, শুক্রবার ঈদ

সৌদির আকাশে নতুন চাঁদ, শুক্রবার ঈদ

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

একইসাথে চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যের আরো দু’টি দেশ সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও। এ বছর দেশ তিনটিতে পবিত্র রমজান মাস ২৯ দিনের হলো।

অন্যদিকে ওমান বৃহস্পতিবার ঘোষণা করেছে যে দেশটিতে ঈদুল ফিতর শনিবার (২২ এপ্রিল) উদযাপিত হবে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, আগামী ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে অফিস শুরু শুরু হবে।

সূত্র : আরব নিউজ ও গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য