Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি যুবরাজ পরেছেন বলেই বেড়েছে জ্যাকেটের চাহিদা, দামও তুঙ্গে!

সৌদি যুবরাজ পরেছেন বলেই বেড়েছে জ্যাকেটের চাহিদা, দামও তুঙ্গে!

শুক্রবার একটি রেস্তোরাঁর দেখা যায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। সে সময় তার পরনে ছিল একটি জ্যাকেট। স্বাভাবিক এই ঘটনাটাই অস্বাভাবিক হয়ে উঠেছে টুইটারে বদৌলতে।

অনেকেই সৌদি যুবরাজের এই জ্যাকেটটি পছন্দ করেছেন। যার ফলে ওই ধরনের জ্যাকেটের চাহিদাও বেড়েছে। আর সেই চাহিদার সাথে পাল্লা দিয়ে বেড়েছে জ্যাকেটের দামও।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অভিজাত পণ্য বিক্রি করা ফারফেচে (FarFetch) ওই জ্যাকেট বিক্রি হচ্ছে প্রায় ৭ হাজার ডলারে।
অনেকে আবার কমদামে ওই ধরনের জ্যাকেট কোথায় বিক্রি হয় তাও খুঁজছেন।

এক টুইট ব্যবহারকারী লিখেছেন, ‘যারা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জ্যাকেট পছন্দ করেছেন তারা উচ্চ মূল্যের কারণে এটা কিনতে পারছেন নাা।’

অনেক অনলাইন বেচাকেনার মাধ্যমে হুট করেই যুবরাজের জ্যাকেটের ধরনের পোশাকের দাম হুট করেই বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগও করছেন কেউ কেউ।

সূত্র: আরব নিউজ

বিডি প্রতিদিন/নাজমুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য