Tuesday, May 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদিতে মিলেছে হাজারো মানুষ ও প্রাণীর হাড়

সৌদিতে মিলেছে হাজারো মানুষ ও প্রাণীর হাড়

সৌদির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুহা থেকে হাজার হাজার প্রাণী ও মানুষের হাড়গোড় পেয়েছেন বিজ্ঞানীরা। এসব হাড়গোড় প্রায় সাত হাজার বছর ধরে হায়েনারা ওই গুহায় জড়ো করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞানীরা সদ্য প্রকাশিত এক গবেষণা পত্রে লিখেছেন, উম্ম জিরসান এলাকার দেড় কিলোমিটার দীর্ঘ ওই গুহায় ঘোড়া, ইঁদুর, উটসহ বিভিন্ন গবাদি পশু এমনকি মানুষের হাড় পর্যন্ত পাওয়া গেছে।

যে গুহায় এসব হাড়গোড় পাওয়া গেছে সেটি এমন একটি প্রাকৃতিক সুরঙ্গ যেখান দিয়ে আগে লাভা প্রবাহিত হতো। লাভা প্রবাহ শেষ হওয়ার কারণে এই সুরঙ্গের হাড়গোড়গুলো নষ্ট হয়নি বলে বিজ্ঞানী স্টুই স্টুয়ার্ট টুইটারে জানিয়েছেন।

সৌদি আরবের উম্ম জিরসানের মতো এলাকায় যেখানে সহজেই হাড়গোড় নষ্ট হয়ে যায়, সেখানে এই আবিষ্কার গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য