Tuesday, July 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদির জাজান শহরে হুথিশিয়াদের মিসাইল হামলা, নিহত ২

সৌদির জাজান শহরে হুথিশিয়াদের মিসাইল হামলা, নিহত ২

ইয়েমেনের হাউছিদের মিসাইল হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান শহরে দু’ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার পরিচালিত এ হামলায় নিহত দু’ব্যক্তির একজন সৌদি নাগরিক আর একজন ইয়েমেনি শরণার্থী। সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির সরকারি গণমাধ্যম ও বৃটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

সৌদি আরবের সরকারি গণমাধ্যম দ্যা সৌদি স্টেট নিউজ এজেন্সি বলেছে, ইয়েমেনের হাউছিদের এ মিসাইল হামলায় আরো ছয় সৌদি নাগরিক ও এক বাংলাদেশেী অভিবাসী আহত হয়েছেন। এ সময় ১২টি গাড়ি ও দু’টি দোকান ধ্বংস হয়।

এরপর ইরান সমর্থিত হাউছিদের সাথে যুদ্ধরত সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে একটি হামলা চালায়। এ বিষয়ে সৌদি জোটের বক্তব্য, তারা ইয়েমেনের ওই স্থানে হামলা চালিয়েছে যেখান থেকে হাউছিরা তাদের ওপর হামলা চালিয়েছিল। এরপর হাউছিদের সামরিক লক্ষ্যবস্তুতে আরো হামলা চালানো হবে বলেও জানিয়েছে ওই সামরিক জোট।

এদিকে হাউছি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছে, তিনটি ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে সৌদি আরবের জাজান শহরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। অন্য একটি মিসাইল সৌদি আরবের নাজরান শহরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

এদিকে হাউছিদের প্রধান গণমাধ্যম আল মাসিরাহ টিভি জানিয়েছে, সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় ইয়েমেনের আল মাহবিত গভর্নরেট এলাকায় এক শিশু ও নারী নিহত হয়েছেন। এছাড়া আরো সাত ব্যক্তি আহত হন।

এছাড়া রয়টার্স জানিয়েছে, শুক্রবার ইয়েমেনের রাজধানী সানার মধ্যাঞ্চলে হাউছিদের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য