ওমরাহযাত্রীরা সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। দেশটিতে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে যেকোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন তাঁরা। গত শুক্রবার (২ সেপ্টেম্বর) সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট সূত্রে এই তথ্য জানা যায়। আগে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হতো।
এখন ওমরাহযাত্রীরা ইচ্ছামতো বিমানবন্দর নির্বাচনের সুযোগ পাবেন। খবরে আরো জানা যায়, ওমরাহ ভিসাধারী যে কেউ সৌদি আরব এসে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। মক্কা ও মদিনা ছাড়াও দেশটির অন্যান্য অঞ্চলে ভ্রমণের সুযোগ পাবেন তারা। তা ছাড়া মন্ত্রণালয় অনুমোদিত ইলেকট্রনিক প্ল্যাটফর্মে ওমরাহ ভিসার জন্য আবেদন করা যাবে। তবে ওমরাহ ভিসাধারীদের ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
সূত্র : সৌদি গেজেট
