সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমানের আমন্ত্রণে সৌদি ফিউচার ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে দু’দিনের সরকারি সফরে সৌদি আরব সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এ সফরে তার সাথে থাকবেন অর্থমন্ত্রী ইসহাক দারও।
সোমবার (২৪ অক্টোবর) তিনি রিয়াদের উদ্দেশে পাকিস্তান ত্যাগ করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, এ সফরে তিনি সৌদি প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবেন। এ সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক খাতে বহুমুখী সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ সফরে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সাথেও সাক্ষাত করবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : উর্দু পয়েন্ট
