Monday, September 7, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি ক্রাউন প্রিন্সকে ফোন করলেন পুতিন

সৌদি ক্রাউন প্রিন্সকে ফোন করলেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রীয় পরিচালিত এসপিএ সংবাদ সংস্থা বুধবার এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ফোনে দুই নেতা বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যকার সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

তারা অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাশিয়ার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে সৌদি আরব। এমনকি যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও রাশিয়ার সাথে হাত মিলিয়ে তেলের উৎপাদন হ্রাস করেছে সৌদি আরব। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ চীনের মধ্যস্ততায় ইরানের সাথেও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে সৌদি আরব।

সূত্র : আরব নিউজ ও অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য