Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরস্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করলো পাকিস্তান

স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করলো পাকিস্তান

পাকিস্তানের পাঞ্জাব সরকার প্রদেশটির স্কুলগুলোতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। খবর জিও নিউজের।

পাঞ্জাব সরকারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কুরআন সাবজেক্টকে বাধ্যতামূলক করা হলো।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচিতে কুরআনের নাজেরা তেলাওয়াত ব্যাধ্যতামূলক থাকবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কুরআনের তর্জমার বিষয়টি গুরুত্ব পাবে।

এর আগে ২০১৭ সালে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে স্কুলগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কুরআনের নাজেরা বাধ্যতামূলক করা হয়েছিল। তখন প্রদেশটির শিক্ষা মন্ত্রী রানা মাশহুদ বলেছিলেন, স্কুলগুলোর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচিতে কোরআন শরীফের নাজেরা বাধ্যতামূলক করা হলো।

সে সময় মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামীতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কোরআন শরীফের তরজমা ও দশম থেকে দ্বাদশ পর্যন্ত মানুষের জীবনের বিধি-বিধান সম্পর্কিত কোরআন শরীফের যে সব সুরা রয়েছে সেগুলো পড়ানো হবে। 

আমারসংবাদ/ইএফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য