Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহজযাত্রীদের ডলার সঙ্কট এড়াতে আগাম প্রস্তুতি নেয়া হয়েছে : ধর্মপ্রতিমন্ত্রী

হজযাত্রীদের ডলার সঙ্কট এড়াতে আগাম প্রস্তুতি নেয়া হয়েছে : ধর্মপ্রতিমন্ত্রী

ধর্মপ্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান জানিয়েছেন, হজযাত্রীদের ডলার সঙ্কট এড়াতে আগাম প্রস্তুতি নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের চতুর্থ অধিবেশন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে এ কথা বলেন।

আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে ডিসিদের এই কার্য-অধিবেশন হয়।

তিনি বলেন, ‘এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার জন হজ পালন করবেন।’

এত মানুষের হজ পালনের জন্য দেশে পর্যাপ্ত পরিমাণ ডলার রয়েছে কিনা-জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সঙ্কট তৈরি হওয়ার মতো পরিস্থিতি অন্তত বাংলাদেশে এখনো হয়নি। অনেক রাষ্ট্র নাম ধরে বলতে চাই না, ইতোমধ্যে তাদের ডলার সঙ্কট হয়ে গেছে। বাংলাদেশ এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় আছে।’

তিনি বলেন, ‘হজযাত্রীদের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সজাগ, সচেতন এবং হজযাত্রীরা আল্লাহর মেহমান হিসেবে যাবেন, তাদের যাতে কোনো সঙ্কটে না পড়তে হয়, সেজন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

এছাড়া পাঠ্য বইয়ের ধর্ম নিয়ে একটি বড় ধরনের অপপ্রচার তৈরি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় দু’টি কমিটি গঠন করেছে-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফরিদুল হক খান বলেন, ‘এ বিষয়টি আমার নয়। তারপরও বলছি, ইতোমধ্যে আমাদের যে বৈঠক হয়েছে, সেখানে দু’টি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি কাজ করছে। কমিটি কাজ করার পর যেখানে সংযোজন-বিয়োজন যা কিছু করা দরকার, সেটা করার মতো সুযোগ রয়েছে। এটার জন্য কার্যক্রম হাতে নেয়া হয়েছে এবং চলছে।

পাঠ্য বইয়ের ধর্ম নিয়ে বিতর্কিত কিছু থাকলে সেটা অবশ্যই বাদ দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

ফরিদুল হক খান বলেন, ‘আরো একটা কথা বলি, অযথা ছোট্ট জিনিসকে কেন্দ্র করে বিশাল প্রচার করা সম্প্রীতি নষ্ট করার পথ। এটা আজকে না অনেকবার অনেক সময় হয়েছে। যখন জাতীয় সংসদ নির্বাচন আসে, তখন এগুলো হয়। এ রকম করার সুযোগ দেয়ার কোনো সময় নেই। যে কথা আপনারা বলছেন, ইতোমধ্যে সেই কাজ আমরা সমাধানের চেষ্টা করছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তঃধর্মীয় সংলাপে যেসব জেলা ভালো করেছে, তাদের আমরা অভিনন্দন জানিয়েছি। অন্যরাও যাতে ওই জেলাগুলোর মতো আগামী দিনে ভালো করতে পারে, সে বিষয়ে বলেছি।’

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য