Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরহজযাত্রীদের সহায়তায় মক্কা-মদিনায় টোল ফ্রি নম্বর চালু

হজযাত্রীদের সহায়তায় মক্কা-মদিনায় টোল ফ্রি নম্বর চালু

হজযাত্রী ও মুসল্লিদের সহায়তায় টোল ফ্রি নম্বর চালু করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি।

আজ বৃহস্পতিবার হারামাইন শরিফাইন নিউজের বরাতে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ইবাদত ও ধর্মীয় রীতিনীতির বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা দিতে এ নতুন টোল-ফ্রি হেল্পলাইন চালু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এখন থেকে হজ ও ওমরাহ যাত্রীরা দুটি টোল-ফ্রি নম্বরে কল করে ইসলামি শিক্ষার আলোকে ইবাদত ও ধর্মীয় দিকনির্দেশনার বিষয়ে সহায়তা নিতে পারবেন। নম্বর দুটি হলো :- ৮০০১২২২১০০, ৮০০১২২২৪০০।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ উদ্যোগের বিষয়ে জানায়, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত প্রত্যেক ব্যক্তিকে নির্ভুল ধর্মীয় জ্ঞান প্রদান করা, যাতে তারা তাদের ইবাদত, হজ ও ওমরাহ যথাযথভাবে পালন করতে পারেন।

বিশিষ্ট আলেম ও বিশেষজ্ঞরা এ হেল্পলাইনের মাধ্যমে বহু ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য ধর্মীয় পরামর্শ দেবেন। মিলিয়ন মিলিয়ন মুসল্লির আগমনের কারণে ধর্মীয় প্রেসিডেন্সি এ পবিত্র স্থানগুলোর আধ্যাত্মিক অভিজ্ঞতা আরও সহজ ও অর্থবহ করতে নিরবচ্ছিন্নভাবে সেবা উন্নত করে যাচ্ছে। হজযাত্রী ও দর্শনার্থীদের ধর্মীয় বিষয়াবলি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এই সেবাটি ব্যবহারের আহ্বান জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য