হজ মৌসুম শেষ হওয়ার পর ওমরাহর আবেদন গ্রহণ করা শুরু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার থেকে আগ্রহীরা ওমরাহ প্রার্থিতার আবেদন করতে পারছেন। সৌদি প্রেস এজেন্সি সূত্রে আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের ভেতরে অবস্থানকারী ও বাইরে অবস্থানকারী সব মুসল্লির জন্যই আগামী ৩০ জুলাই থেকে নতুন ওমরাহ মৌসুম শুরু হবে।
সংবাদপত্রটি আরো জানিয়েছে, সৌদি আরবের বাইরের কোনো মুসল্লি ওমরাহ করতে চাইলে সে নিম্নোক্ত লিংকে ঢুকে আবেদন করতে পারবে।
https://haj.gov.sa/en/InternalPages/Umrah।
আর সৌদি আরবে অবস্থানকারীরা ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। ওমরাহর জন্য অনুমতি পেতে আবেদনকারীকে অবশ্যই সৌদি সরকার অনুমোদিত কভিড-১৯ ভ্যাকসিনের কোর্স সম্পন্ন করতে হবে এবং নিজ নিজ দেশের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান প্রদত্ত টিকা কার্ড দেখাতে হবে। স্বাস্থ্যবিধিসংক্রান্ত অন্যান্য দিকনির্দেশনা ওমরাহ মৌসুম শুরু হওয়ার আগে জানিয়ে দেওয়া হবে।
সূত্র : আরব নিউজ
