Saturday, July 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহজের স্বপ্ন পূরণ হওয়ায় নওমুসলিমের কান্না

হজের স্বপ্ন পূরণ হওয়ায় নওমুসলিমের কান্না

এ বছর সৌদি সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন করছেন ৯২টি দেশের প্রায় পাঁচ হাজার মুসলিম। তাঁদের মধ্যে রয়েছেন নওমুসলিম ইবরাহিম রিচমন্ড (Ebrahim Richmond)। তিনি দক্ষিণ আফ্রিকার একটি গির্জার যাজক হিসেবে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন করেছেন। গত তিন মাস আগে তিনি নিজ অনুসারীদের নিয়ে ইসলাম গ্রহণ করেন।

এবার তিনি পবিত্র হজ পালন করেন। সৌদি আরবের সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠান কনভার্জড জেনারেশন কমিউনিকেশন্স (সিজিসি) টুইটার পেজে এ নওমুসলিমকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে। গত ২৫ জুন থেকে এখন পর্যন্ত ভিডিওটি ৮ মিলিয়ন ভিউ হয়।
তাতে ইবরাহিম বলেন, ‘আমি দক্ষিণ আফ্রিকার একটি গির্জায় ১৫ বছর ধরে কাজ করেছি।

সেখানে গির্জার আওতায় আমার লক্ষাধিক অনুসারী ছিল। একদিন আমি গির্জার ছোট্ট একটি রুমে ঘুমাচ্ছিলাম। তখন স্বপ্নে দেখলাম, কেউ আমাকে বলছে, ‘তোমার লোকদের সাদা কাপড় পরতে বলবে।’ আমি ভেবে দেখি, এটা তো মুসলিমদের পোশাক।

তাই সাধারণ স্বপ্ন মনে করে এটাকে আমি এড়িয়ে যাই। কিন্তু একবার, দুইবার করে কয়েকবার একই স্বপ্ন দেখতে থাকি। শেষবার আমাকে কঠোরভাবে অনুসারীদের কথাটি বলতে বলা হয়। অতঃপর আমি সবাইকে একত্র করে স্বপ্নে দেখা ঘটনা বর্ণনা করি এবং সবাইকে ইসলামের পথে আহ্বান জানাই। তখন কয়েক হাজার লোক একসঙ্গে কালেমা শাহাদাত পাঠ করে।

তারা কয়েকবার কালেমা পড়ে। আমি তাদের এমন পরিবর্তনে খুবই অবাক হয়ে পড়ি।”
ইবরাহিম আরো বলেন, ‘এরপর মুসলিমদের সঙ্গে আমার দেখা হয়। আমি তাদের স্বপ্নের কথা জানালে তারা জানাল, আমি হজ পালন করতে মক্কায় যাব। আমি বিস্মিত হয়ে বললাম, তা কিভাবে সম্ভব? তখন আমার কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হয়। অতঃপর আমি সৌদি সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজ করতে আসি। মক্কায় এসে আমি অভিভূত হয়ে পড়ি। সাদা কাপড় পরা হাজিদের দেখে আমার স্বপ্নের কথা মনে পড়ে। আজ তা সত্যে পরিণত হয়েছে। এমন সম্মানিত স্থানে আসতে পেরে আমি সত্যিই সৌভাগ্যবান। জাবালে নূরের পথ ধরে যেভাবে মুহাম্মদ (সা.) হেঁটে গেছেন, সেভাবে আমি তাঁর পদচিহ্ন অনুসরণ করে যাব এবং দক্ষিণ আফ্রিকার অসংখ্য মানুষকে ইসলামের পথে নিয়ে আসব। ইনশাআল্লাহ।’

সূত্র : সিজিসি সৌদি ও আলজাজিরা নেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য