Thursday, September 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহজ করতে এসে ১৩ বছর পর সিরিয়ান মায়ের দেখা

হজ করতে এসে ১৩ বছর পর সিরিয়ান মায়ের দেখা

পবিত্র হজ পালন করতে এসে নিজ পরিবারের সাক্ষাত পেয়েছেন এক হজযাত্রী। মা ও আপন ভাই ইয়াসিনের সাক্ষাত পেয়েছেন আবু হামজা নামে এক সিরিয়ান লোক। গত মঙ্গলবার (১৩ জুন) মক্কায় সিরিয়ার আহতদের একটি হজ কাফেলা পৌঁছলে এমন দৃশ্য দেখা যায়।

আল-জাজিরা মুবাশির সূত্রে জানা যায়, পবিত্র মক্কায় সিরিয়ার আবু ইয়াসিন তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন।

কিছুক্ষণ পর তিনি তার ভাই ও মাকে খুঁজে পান। অশ্রুসিক্ত নয়নে তাদের সাক্ষাত ঘটে। দীর্ঘদিন পর সন্তানদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাদের মা।
আবু হামজা ৫ বছর আগে রাশিয়ান হামলায় আহত হয়ে পা হারায়।

এ বছর তিনি সিরিয়ান হজ কমিটি ও আবু তুর্কি ক্যাম্পেইনের তত্ত্বাবধানে পবিত্র হজ পালন করতে মক্কায় আসেন।


২০১৩ সাল থেকে সিরিয়ান হজযাত্রীদের নিয়ে কাজ করছে সিরিয়ান হায়ার হজ কমিটি। সংস্থাটি সিরিয়ার জাতীয় জোট (এসএনসি) ও বিরোধী পক্ষের লোকসহ হজ করতে আগ্রহীদের সৌদি আরব যাওয়ার ব্যবস্থা করে থাকে। সম্প্রতি সৌদি প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ আবু তুর্কির অর্থায়নে সিরিয়ার শারীরিকভাবে আহত ও প্রতিবন্ধী ৫২২ জনের হজ করার ব্যবস্থা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য