Sunday, August 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহবিগঞ্জে মসজিদে এতেকাফ অবস্থায় মুসল্লীর মৃত্যু

হবিগঞ্জে মসজিদে এতেকাফ অবস্থায় মুসল্লীর মৃত্যু

হবিগঞ্জে মসজিদে এতেকাফরত অবস্থায় আব্দুল ওয়াহেদ নামের এক মুসল্লীর মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাতে শহরের চৌধুরী বাজার নুরুল হেরা জামে মসজিদে এ ঘটনা ঘটে। ওয়াহেদ হবিগঞ্জ সদর উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ২০ রমজানের বিকালে নুরুল হেরা জামে মসজিদে তিনি এতেকাফে বসেন। বুধবার রাতে তারাবির নামাজের পর মাথাব্যথা অনুভব করেন। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। ব্যবসায়ী হিসাবে এলাকায় বেশ পরিচিত ছিলেন আব্দুল ওয়াহেদ। এছাড়াও তিনি তাবলীগ জামায়াতের সাথে জড়িত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মসজিদ মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় মুসল্লী হাফেজ জাহিদুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য