Saturday, October 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ-সংক্রান্ত একটি মানচিত্রও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন তিনি। রোববার (২৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের প্রকাশ করা ছবিতে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র দেখা যায়। এতে হরমুজ প্রণালিকে গোল করে চিহ্নিত করা হয়েছে। ছবির ওপরে লেখা ছিল, ‘নিউ ইউএস টেরিটরি’। এর অর্থ ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’।

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো একই ছবি প্রকাশ করলেন ট্রাম্প। তবে এবার ছবিটির সঙ্গে কোনো ক্যাপশন বা মন্তব্য দেননি তিনি।

এর এক দিন আগে দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে বক্তব্য দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘আমি এখন হরমুজ প্রণালিকে আমেরিকান ভূখণ্ড হিসেবে দেখছি।’

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহনের বড় একটি অংশ এই প্রণালির ওপর দিয়ে যায়। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য