Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকহরমুজ প্রণালি থেকে টোল নেবে আমেরিকা, ইরান নয়: ট্রাম্প

হরমুজ প্রণালি থেকে টোল নেবে আমেরিকা, ইরান নয়: ট্রাম্প

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের উদ্যোগ নিয়েছে ইরান। এমন খবরের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানকে কোনোভাবেই এই প্রণালি থেকে টোল আদায় করতে দেওয়া হবে না; বরং প্রয়োজনে আমেরিকাই টোল নেবে বলে।

ট্রাম্প দাবি করেন, ওই অঞ্চলে আমেরিকার প্রাধান্য রয়েছে এবং তারা বিজয়ী। এই যুক্তিতে তিনি বলেন, টোল আদায়ের অধিকার তাদেরই থাকা উচিত। বিশ্লেষকদের মতে, আমেরিকা যদি এমন উদ্যোগ নেয়, তাহলে হরমুজ প্রণালিতে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজন হতে পারে।

এদিকে ইরানকে লক্ষ্য করে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তি না হলে দেশটিকে “এক রাতেই ধ্বংস করে দেওয়া হতে পারে” বলে হুমকি দেন তিনি। স্থানীয় সময় সোমবার দেওয়া এই বক্তব্যে তিনি জানান, ওয়াশিংটন সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে চুক্তিতে আসতে হবে।

যদিও ইরান এই চাপ প্রত্যাখ্যান করেছে। দেশটি জানিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। স্থায়ীভাবে হামলা বন্ধ করা এবং যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করা ছাড়া কোনো চুক্তি সম্ভব নয় বলেও জানিয়েছে তেহরান।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য