Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহামাসের তথ্য পেতে তাদেরকেই ১০ মিলিয়ন ডলারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

হামাসের তথ্য পেতে তাদেরকেই ১০ মিলিয়ন ডলারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

হামাসের অর্থনৈতিক তথ্য পেতে তাদেরকেই ১০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (৫ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট হামাসের পাঁচজন নেতৃস্থানীয় ব্যক্তিকে প্রস্তাব দিয়েছে যে হামাসের আর্থিক যোগান সম্পর্কিত তথ্য দিলে তাদেরকে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়া হবে। ওই পাঁচ নেতা হলেন আবদেল বাসিত হামজা এলহাসান খায়ের, আমের কামাল শরীফ আলশাওয়া, আহমেদ সাদু জাহলেব, ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ এবং মুহাম্মদ আহমেদ আবদ আল-দাইম নাসরাল্লাহ। আগে এই নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত উগ্রবাদীদের কাতারে ছিল।

স্টেট ডিপার্টমেন্ট বলেছে, হামজা বর্তমানে সুদানে অবস্থান করছেন। তিনি নানা সময় হামাসের বিনিয়োগ পোর্টফোলিওতে কোম্পানি পরিচালনা করেছিলেন। তিনি একাই হামাসকে প্রায় ২০ মিলিয়ন ডলারের যোগান দিয়েছিলেন।

ডিপার্টমেন্টটি আরো জানিয়েছে, উদ্ধৃত হামাস অপর তিনজন– আমের কামাল শরীফ আলশাওয়া, আহমেদ সাদু জাহলেব ও ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ– বর্তমানে তুরস্কভিত্তিক বিনিয়োগের মূল দায়িত্বে রয়েছেন।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য