Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহাসপাতাল থেকে লোক সরিয়ে নেয়ার হুঁশিয়ারি পেয়েছিলেন আর্চবিশপ

হাসপাতাল থেকে লোক সরিয়ে নেয়ার হুঁশিয়ারি পেয়েছিলেন আর্চবিশপ

জেরুসালেমের প্যাট্রিয়ার্ক এবং চার্চের প্রধানদের সাথে কথা বলতে গিয়ে আর্চবিশপ হোসাম নাউম বলেছেন, তিনি আল-আহলি আরব হাসপাতাল শনিবার, রোববার ও সোমবার খালি করার জন্য ফোনে সতর্কতা পেয়েছিল।

তবে কারা এই সতর্কবাণী দিয়েছে তা তিনি বলেননি।

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেয়ার জন্য সামরিক লোক নই, আমরা বিশ্লেষণ করার জন্য সাংবাদিক নই, আমরা সিদ্ধান্ত নেয়ার জন্য রাজনীতিবিদ নই। হসপিটালে যা ঘটেছে তা একটি অপরাধ, একটি গণহত্যা।’

ফিলিস্তিনিদের দাবি, এ হামলা ইসরাইল চালিয়েছে। তবে ইসরাইলের দাবি, তাদের কাছে প্রমাণ রয়েছে যে এটি ফিলিস্তিনি যোদ্ধাদের নিক্ষেপ করা একটি রকেট, যা হাসপাতালটি উড়িয়ে দিয়েছে।

৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে ইসরাইলের গাজা উপত্যকায় অবিরাম বোমাবর্ষণে আহত হাজার হাজার রোগী এবং অন্য বেসামরিক নাগরিকদের আল-আহলি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছিল। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালটিতে হামলা হয়। এতে অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়।
সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য