Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরহাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার

হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যার জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার।

রোববার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে দেয়া আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ অভিযোগটি কোনোভাবেই আমলে নিচ্ছে না সরকার।

তিনি বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগ।

আসিফ নজরুল বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লেখে জানানো। এটা পৃথিবীর যেকোনো মানুষ করতে পারে। ফ্যাসিস্টচক্র বিশ্ব জনমতকে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে এ মামলাটা করেছে।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সরকার সিদ্ধান্ত জানালেই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য