Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহায়দারাবাদের ১৩ বছরের শিশুর ইসলামী ক্যালিওগ্রাফিতে মুগ্ধ বিশ্ব

হায়দারাবাদের ১৩ বছরের শিশুর ইসলামী ক্যালিওগ্রাফিতে মুগ্ধ বিশ্ব

আলি আমজাদ সুলতান। ১৩ বছর বয়সী ভারতীয় শিশু। থাকে তেলঙ্গনা প্রদেশের রাজধানী হায়দারাবাদে। এই ছোট্ট বয়সেই আরবি ক্যালিওগ্রাফিতে হাত পাকিয়ে ফেলেছে সে। তার ক্যালিওগ্রাফির হাত এত সুন্দর যে, ইতোমধ্যে দেশের মানুষকে তো মুগ্ধ করেছেই, একইসাথে বিদেশেও ছড়িয়েছে তার নাম।

ইতোমধ্যে দেশের বাইরে থেকেও তার কাছে চিত্রকর্মের অর্ডার আসতে শুরু করেছে। আলি আমজাদ সুলতান করোনার গত দুই বছর মা-বাবার সাথে কাতারে কাটিয়েছে। এ সময় ইউটিউব দেখে রপ্ত করেছে আরবি ক্যালিওগ্রাফির নানা পাঠ।

এখন পর্যন্ত কুরআনে কারিমের বেশ কিছু আয়াত ও হাদিসের ক্যালিওগ্রাফি করেছে সে। তার বিশেষ শিল্পকর্মের মধ্যে সুরা ইয়াসিন, সুরা মুজাম্মিল, আয়াতুল কুরসি উল্লেখযোগ্য।

গণমাধ্যমকে আলি আমজাদ সুলতান জানিয়েছে, সে অবসর পেলেই ইউটিউব দেখে আঁকাআঁকি করত। সরাসরি কোনো শিক্ষক থেকে পাঠ গ্রহণ করেনি। সে খুব শিগগিরই পবিত্র কুরআনের ক্যালিগ্রাফি করবে বলে সংকল্প করেছে।

তার মামা মামুন আমের আলি খান জানিয়েছেন, আলি আমজাদ সুলতান শৈশব থেকেই কুরআন মাজিদ পড়া এবং লেখার চেষ্টা করত। তারই ধারাবাহিকতায় সে লকডাউনকে পুরোপুরি কাজে লাগিয়েছে। অন্য শিশুদের মতো টিভি দেখে সময় কাটায়নি।

সূত্র : ইটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য