Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহুথি মিলিশিয়াদের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

হুথি মিলিশিয়াদের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে হুথি মিলিশিয়াদের বিস্ফোরক বহনকারী ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

এ হামলায় পেট্রোলিয়াম ট্যাঙ্কারে বিস্ফোরণ এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) কাছে মুসাফ্ফায় অগ্নিকাণ্ডের ফলে বেসামরিক সম্পত্তির ব্যাপক ক্ষতি ও প্রাণহানি হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সর্বশেষ হামলাটি হুথি মিলিশিয়াদের পক্ষ থেকে আগ্রাসনের একটি তীব্র রূপ যা এই অঞ্চলে উত্তেজনা আরো বাড়াচ্ছে।

গত ২ জানুয়ারি আল হুদায়াহ গভর্নরেটের উপকূলে ইউএইর পতাকাবাহী রাওয়াবি নামক কার্গো জাহাজ হাইজ্যাকের পর এটি সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ মনে করে যে, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে সাম্প্রতিক ড্রোন হামলা ও নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা একটি বেআইনি, কাপুরুষোচিত সন্ত্রাসবাদী কাজ এবং আন্তর্জাতিক আইন ও সভ্য আচরণের সুস্পষ্ট লঙ্ঘন।

এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে উল্লেখ করে বাংলাদেশ হুথি মিলিশিয়াদের এই ধরনের বেআইনি কার্যকলাপের পুনরাবৃত্তি এবং ইচ্ছাকৃত উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

ঢাকা সংযুক্ত আরব আমিরাত ও তার ভ্রাতৃপ্রতীম জনগণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য যে কোনো হুমকির বিরুদ্ধে দৃঢ় সংহতি প্রকাশ করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকল প্রচেষ্টার প্রতি অবিচল প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য