Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহেবরনের মসজিদে ইসরায়েলি সেনাদের হামলা

হেবরনের মসজিদে ইসরায়েলি সেনাদের হামলা

এবার দখলদার ইসরায়েলি সেনার বিরুদ্ধে হেবরন শহরের ইব্রাহিমি মসজিদে হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মসজিদের মুসল্লিদের ওপর সাউন্ড বোমা ও কাদানে গ্যাস দিয়ে হামলা চালানো হয়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।

জানা গেছে, সম্প্রতি ইসরায়েল ইব্রাহিমি মসজিদের বেশ কিছু বিষয় পাল্টাতে এক প্রকল্প হাতে নেয়। এর প্রতিবাদে ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মুসল্লিদের প্রতি আহ্বান জানায়। সে আহ্বানে সাড়া দিতে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি ওই মসজিদে জুমার নামাজ পড়তে জড়ো হন। পরে নামাজের পর ইসরায়েলি সেনারা মসজিদের গেটে উপস্থিত হয়। পরে তারা মুসল্লিদের ছত্রভঙ্গ করতে হামলা চালায়।

বিডি-প্রতিদিন/শফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য