Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহোলির কারণে জুমার জামাতের সময় পেছাল উত্তর প্রদেশে

হোলির কারণে জুমার জামাতের সময় পেছাল উত্তর প্রদেশে

একই দিনে জুমা ও হোলি হওয়ার কারণে ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌর মসজিদগুলোতে জুমার নামাজের জামাতের সময় এক ঘণ্টা পেছানো হয়েছে।

বৃহস্পতিবার ইসলামিক সেন্টার অব ইন্ডিয়ার চেয়ারম্যান মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মহল্লি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেন।

তাতে বলা হয়, শুক্রবার লক্ষ্মৌর মসজিদগুলোতে সাড়ে ১২টার পরিবর্তে সতর্কতা স্বরূপ দেড়টায় জুমার খুতবা শুরু হবে।

একইসাথে ওই নির্দেশনায় বাড়ির কাছাকাছি মসজিদে জুমা আদায়ের জন্য মুসুল্লিদের প্রতি আহ্বান জানানো হয়।

আইচবাগ ঈদাগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি তাতে আরো বলেন, হোলির দিনে নিরাপত্তা নিশ্চিতে মুসলিম সম্প্রদায় দূরের মসজিদের বদলে বাড়ির কাছাকাছি মসজিদে জুমা আদায় করবেন।

তাছাড়া জুমার জামাতের সময়ও এক ঘণ্টা পেছানোর পরামর্শ দেন তিনি। কারণ হিসেবে বলা হয়, সাধারণত হোলির হইচই দুপুর একটা পর্যন্ত থাকে।

এই বছর জুমার দিনে হিন্দুদের হোলি উৎসব অনুষ্ঠিত হবে। একইসাথে ওই দিন শবে বরাতও। এজন্য উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী দিনেশ শর্মা মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গির সাথে সাক্ষাত করে তাকে নিরাপত্তা নিশ্চিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। তার ওপর ভিত্তি করেই মসজিদগুলোতে জুমার নামাজের সময় পিছিয়ে দেয়া হলো।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া ও কাওমি আওয়াজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য