Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবর১২ হাজার মানুষকে মেডিকেল সেবা দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন

১২ হাজার মানুষকে মেডিকেল সেবা দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন

ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ বন্যদুর্গত এলাকায় মেডিকেল টিম পাঠিয়ে গত ২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষকে চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ সেবা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে প্লাটফর্মটির মিডিয়া উইংয়ের সমন্বয়ক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য আমরা ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবাও পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা বিশেষজ্ঞ ডাক্তার, প্যারা মেডিকস, নার্স এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে টিম গঠন করে বন্যা দুর্গত এলাকায় প্রেরণ করি।

মেডিকেল টিম গঠনের প্রক্রিয়া সম্পর্কে এতে বলা হয়, বন্যাদুর্গত অঞ্চলে ডাক্তারদের টিম প্রেরণের পূর্বে আমরা ২৪ আগস্ট প্রায় দুই শতাধিক ডাক্তার, প্যারা মেডিকস এবং নার্সের উপস্থিতিতে একটি জরুরি সভার আহবান করি এবং উক্ত সভা থেকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কিছু সিদ্ধান্ত গৃহীত হয় এবং তার আলোকে ঐ অঞ্চল গুলোতে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্যাম্পেইন শুরু করার বিষয়ে বলা হয়, যেহেতু বন্যা দুর্গত এলাকাগুলোতে চিকিৎসা সেবা ভেঙে পড়েছিল সেহেতু আমরা সর্বপ্রথম আক্রান্ত এলাকায় দ্রুত পৌঁছানো যায় এমন জায়গায় ফিল্ড হসপিটাল স্থাপনের সিদ্ধান্ত নেই। আমরা বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত টিম কে দিয়ে ২৫ আগস্ট রাতে ফেনীতে ৩০ সদস্যের একটি দল প্রেরণ করার মাধ্যনে আমাদের প্রথম ফিল্ড হসপিটাল ফেনীর ফালাহিয়া মাদ্রাসায় স্থাপন করি। সেখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে ভ্রাম্যমাণ টিম নিয়ে দুর্গত এলাকাগুলোতে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া হয়। ফেনীতে প্রায় ২৬ টি আলাদা স্থানে বিভিন্ন উপদলে ভাগ হয়ে মেডিকেল ক্যাম্পেইন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৬ আগস্ট ৫২ সদস্যের ২টি টিম কুমিল্লা এবং নোয়াখালীর বন্যা দুর্গত এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ফিল্ড হসপিটাল স্থাপনের জন্য প্রেরণ করা হয়। ফেনীর মত এই ২ টি জেলায় ফিল্ড হসপিটাল তৈরির কথা থাকলেও প্রশাসনের অসহযোগিতায় তা সম্ভব হয়নি তবে ভ্রাম্যমাণ টিম বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার কাজ করে। নোয়াখালীতে ১০ টি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম ও বুড়িচং এ বিভিন্ন স্থানে ক্যাম্পেইনিং করা হয়। এই প্রক্রিয়ায় প্রায় ১২ হাজারের বেশি মানুষকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ সেবা দেওয়া হয়।

লক্ষ্মীপুর ও খাগড়াছড়িতে ফিল্ড হসপিটাল স্থাপনের বিষয়ে বলা হয়, গতকাল ২২ সদস্যের ১টি টিম লক্ষ্মীপুর ফিল্ড হসপিটাল স্থাপনের জন্য প্রেরণ করা হয়েছে, যারা ইতোমধ্যে কাজ শুরু করেছে। অতিদ্রুত আরেকটি টিম খাগড়াছড়ির বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য