Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৪২ দেশ হারিয়ে যেতে পারে পৃথিবী থেকে

৪২ দেশ হারিয়ে যেতে পারে পৃথিবী থেকে

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যথাযথ পদক্ষেপ না নিলে পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে ৪২টি ছোট দেশ। এ জন্য বিশ্ব সম্প্রদায়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। গত বুধবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

সাক্ষাৎকারে ব্যারোনেস প্যাট্রিসিয়া বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে অস্তিত্বের হুমকিতে রয়েছে বিশ্বের ৪২টি ছোট দেশ। আমাদের কর্মকান্ডে মনে হচ্ছে- এমন কিছুই হবে না। তবে ছোট ছোট দেশগুলো হারিয়ে যাবে।’ সাক্ষাৎকারে তিনি বলেন, প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ টুভ্যালু ও নাউরুর মতো কমনওয়েলথের ছোট ছোট সদস্য রাষ্ট্র এখন নতুন কোনো জায়গায় যাওয়ার কথা ভাবছে।

 কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং এটি এখন খুবই বিপজ্জনক। উল্লেখ্য, স্টকল্যান্ডের গ্লাসগোতে আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈশ্বিক অর্থনীতিতে কার্বনের ব্যবহার রোধ করা এবং বিপর্যয়কর বৈশ্বিক উষ্ণতা থেকে বিশ্বকে রক্ষায় আন্তর্জাতিক চুক্তি বা সমঝোতায় পৌঁছানোই এই সম্মেলনের লক্ষ্য। আর এই সম্মেলন থেকেই বিশ্বনেতৃত্বকে জলবায়ু পরিবর্তন বিষয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করার আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 19 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য