Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইলি বাহিনী

৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইলি বাহিনী

অধিকৃত পশ্চিমতীরে অন্তত ছয় ফিলিস্তিনিকে হত্যা এবং আরো ২১ জনকে আহত করেছে ইসরাইলি বাহিনী। কয়েকটি এলাকায় অভিযান চালানোকালে ইসরাইলি সেনারা এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা।

ফিলিস্তিনি ফাতাহ মুভমেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার সকালে নাবলুসে বিপুল সংখ্যক ইসরাইলি সেনা অভিযান শুরু করে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের সময় পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী। এর মধ্যে একজন নিরস্ত্র ব্যক্তিও ছিলেন।

পরে রামাল্লাহর কাছে নবি সালেহ গ্রামে আরেক ফিলিস্তিনি তরুণকে হত্যা করা হয়। রামাল্লাহ হচ্ছে অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দফতর।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী তাদের নাবলুসে অভিযান চালানোর কথা নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানায়নি।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য