Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৮ ফেব্রুয়ারি চমক দেখাবে পিটিআই : ইমরান খান

৮ ফেব্রুয়ারি চমক দেখাবে পিটিআই : ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ওপর সরকারী দমন-পীড়ন অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশটির জাতীয় নির্বাচন সামনে রেখে পিটিআইয়ের দুটি পরিকল্পনা (‘প্ল্যান এ’ ও ‘প্ল্যান বি’) ব্যর্থ হয়েছে। এখন দলটির তৃতীয় পরিকল্পনা (‘প্ল্যান সি’) প্রস্তুত। পিটিআই তৃতীয় পরিকল্পনার মাধ্যমে আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে চমকে দেবে।


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান গত মঙ্গলবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের এসব কথা বলেন।

এই কারাগারে স্থাপিত আদালতে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার বিচারকাজ চলছে। ইমরান এই কারাগারে বন্দী। ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। দুর্নীতির মামলায় সাজার জেরে আইনগত কারণে নির্বাচনে লড়তে পারছেন না ইমরান। আগামী নির্বাচনে পিটিআই তার দলীয় ‘ব্যাট’ প্রতীকও পাচ্ছে না।

তৃতীয় পরিকল্পনা (‘প্ল্যান সি’) বলতে কী বোঝাতে চেয়েছেন, তা বিশদভাবে বলেননি ইমরান খান। কিন্তু এক দিন আগে তার দলের বর্তমান চেয়ারম্যান গহর আলী খান বলেছিলেন, এই পরিকল্পনা দলের সংরক্ষিত আসনগুলো ধরে রাখার সাথে সংশ্লিষ্ট।

ইমরান আরো বলেন, তার দলের নেতৃত্ব জানতেন যে ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনা নস্যাৎ করবেন। তাই তারা দলের বিকল্প কৌশলগুলো নিয়ে কাজ করেন।

সূত্র : দ্য ডন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য