Friday, July 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফেসবুক শিশুদের ক্ষতি করছে, দাবি প্রাক্তন কর্মচারীর

ফেসবুক শিশুদের ক্ষতি করছে, দাবি প্রাক্তন কর্মচারীর

ফেসবুকের একজন প্রাক্তন কর্মচারী ফ্রান্সেস হাউজেন দাবি করেছেন, এই সোশ্যাল মিডিয়া জায়ান্টের পণ্য তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, বিভাজন সৃষ্টি করে এবং গণতন্ত্রকে দুর্বল করে। তিনি ফেসবুককে নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন। এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, হাউজেন মার্কিন সিনেটের একটি উপকমিটিকে জানান, ফেসবুক বারবার জনগণকে ক্ষতির বিষয়ে বিভ্রান্ত করেছে। তিনি বলেন, আমি আজ এখানে আছি কারণ আমি বিশ্বাস করি, ফেসবুকের পণ্য শিশুদের ক্ষতি করে, বিভাজন সৃষ্টি করে এবং আমাদের গণতন্ত্রকে দুর্বল করে।

বিশ্বব্যাপী ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের সেবায় বিঘ্ন ঘটার একদিন পরই এসব অভিযোগ তুললেন হাউজেন। এর আগে গত ৩ অক্টোবর সিবিএস নিউজকে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। সেখানে তিনি কিছু তথ্য সিনেট কমিটিকে দেওয়ার কথা স্বীকার করেন।

ইত্তেফাক/এসএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য