Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাড্ডায় গণপিটুনিতে নিহত রেণু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

বাড্ডায় গণপিটুনিতে নিহত রেণু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেণু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার বাদী নিহত রেণুর ভাগনে সৈয়দ নাসির উদ্দিন টিটুসহ তিন জন আদালতে সাক্ষ্য দেন। গতকাল রবিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা এই সাক্ষ্যগ্রহণ করেন।

সাক্ষ্য দেওয়া অপর দুজন হলেন—রেণুর আরেক ভাগনে অনিকুর রহমান ও সুরতহাল প্রস্তুতকারী বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী বছরের ১১ জানুয়ারি-পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রেখেছেন।

সাক্ষ্যগ্রহণকালে ১৩ আসামি আদালতে হাজির ছিলেন। গত পহেলা এপ্রিল ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডার একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেণু। এ ঘটনায় অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন রেণুর ভাগনে সৈয়দ নাসির উদ্দিন টিটু। গত বছরের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট ও অপ্রাপ্ত বয়স্ক দুই জনের বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন।

ইত্তেফাক/টিআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য