Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমৃত্যু ঝুঁকিতে দশ লাখ আফগান শিশু!

মৃত্যু ঝুঁকিতে দশ লাখ আফগান শিশু!

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে অপুষ্ঠির মুখে পড়তে পারে ৩২ লাখ শিশু। শীতের কারণে তাপমাত্রা কমতে শুরু করায় এদের মধ্যে দশ লাখ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

তালেবানরা দেশটির ক্ষমতা দখলের পর পশ্চিমারা আর্থিক সহযোগিতা দেওয়া বন্ধ করে দেয়। ফলে ত্রাণ সংস্থাগুলো অনেকদিন ধরেই দুর্ভিক্ষের সতর্কতা জানিয়ে আসছে।

কাবুল সফরে থাকা ডব্লিউএইচওর মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, দেশজুড়ে অনাহার বাড়তে থাকায় এটি একটি কঠিন যুদ্ধে পরিণত হয়েছে। রাতে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। শীতে বয়স্ক ও শিশুদের বিভিন্ন রোগ দেখা দিতে পারে।
তিনি বলেন, হাসপাতালের ওয়ার্ডগুলো ছোট ছোট শিশুতে ভরে গেছে। এখানে হামে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, ২৪ হাজার ক্লিনিক্যাল কেস পাওয়া গেছে।

বিডি প্রতিদিন/হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য