Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজার্মানিতে মুসলিম কবরস্থানে হামলা চালিয়েছে ইসলামবিদ্বেষীরা

জার্মানিতে মুসলিম কবরস্থানে হামলা চালিয়েছে ইসলামবিদ্বেষীরা

উত্তর-পশ্চিম জার্মানির ইসারলোহন শহরের মুসলিম কবরস্থানে হামলা চালিয়েছে ইসলামবিদ্বেষীরা। শনিবার জার্মান পুলিশ জানিয়েছে, ইসলামবিদ্বেষী ওই অপরাধীরা মুসলিম কবরস্থানে হামলা চালিয়ে সমাধিফলক ভাঙচুর করেছে।

জার্মানির হেগেন পুলিশ বিভাগ ও সরকারি আইনজীবীর বক্তব্য অনুসারে, শুক্রবার গভীর রাতে অথবা শনিবার ভোরে এর ঘটনা ঘটে। ওই অঞ্চলের সরকারি কর্তৃপক্ষ এখন এ জঘণ্য ঘটনার বিষয়ে তথ্য চাচ্ছেন। তারা যেকোনো প্রত্যক্ষদর্শীর তথ্য অথবা অন্য কেউ যদি এ ঘটনার তদন্তে সাহায্য করতে পারেন, তাদের তথ্য দিয়ে সাহায্য করতে বলেছেন।

মুসলিম কবরস্থানে হামলার ঘটনা এমন সময়ে হলো যখন সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ইসলামবিদ্বেষ তীব্রতর হচ্ছে।

মুসলিম কবরস্থানে হামলার ঘটনায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নববর্ষের শুরুতে এ ধরনের আক্রমণ অসুস্থ ইসলামবিদ্বেষী মানসিকতার পরিচয়। ইউরোপে এ ধরনের ইসলামবিদ্বেষ এমনভাবে বেড়েছে যে তারা এখন মুসলিম কবরস্থানেও হামলা চালাচ্ছে।

সূত্র : ইয়েনি শাফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য