Thursday, October 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফ্রিকার ৭ দেশে ২১ হাজার কোরআন উপহার তুরস্কের

আফ্রিকার ৭ দেশে ২১ হাজার কোরআন উপহার তুরস্কের

আফ্রিকার সাতটি দেশে গত বছর ২১ হাজার পবিত্র কোরআনের মাসহাফ (পাণ্ডুলিপি) উপহার দিয়েছে তুরস্কের এনজিও সংস্থা আইএইচএইচ হিউম্যানটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন। শনিবার সংস্থাটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে আইএইচএইচ জানায়, বিশ্বের অনেক দেশের শিশু শিক্ষার্থীরা ছাপা কোরআনের অভাবে তক্তা বা কাঠের ওপর আয়াতগুলো লিখে লিখে হিফজ শুরু করে। এজন্য বিগত ২০২১ সালে আফ্রিকার সাতটি দেশে অন্তত ২১ হাজার কোরআনে কারিম উপহার দেয়া হয়েছে।

যেসব দেশে কোরআনের মাসহাফ উপহার দেয়া হয়েছে, সেগুলো হলো- গিনি ও মালিতে ১৩ হাজার ৫০০ কপি, শাদে দুই হাজার নয় শ’ কপি, ঘানায় দুই হাজার কপি, নাইজার ও সুদানে দুই হাজার কপি এবং সিয়েরা লিওনে ছয় শ’ কপি।

আইএইচএইচ আরো জানায়, তারা এ পর্যন্ত সারা বিশ্বে অন্তত দুই লাখ ৬৩ হাজার কোরআনের মাসহাফ উপহার দিয়েছে।

সূত্র : ইয়েনি শাফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য