Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফিয়ার মুক্তি চাওয়া বন্দুকধারী নিহত, টেক্সাসের ইহুদি পণবন্দীরা মুক্ত

আফিয়ার মুক্তি চাওয়া বন্দুকধারী নিহত, টেক্সাসের ইহুদি পণবন্দীরা মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসের পণবন্দী সঙ্কটের সমাধান হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বন্দকধারী নিহত হয়েছেন এবং তার হাতে পণবন্দী ইহুদিরা মুক্তি পেয়েছেন। নিহত বন্দুকধারী পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী আফিয়া সিদ্দিকির মুক্তি চেয়েছিলেন। রোববার এমন সংংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশে অবস্থিত একটি সিনাগগে (ইহুদি উপসনালয়) মোট চার ইহুদিকে পণবন্দী করেন এক বন্দুকধারী ব্যক্তি। পরে প্রায় ১০ ঘণ্টা ধরে ওই সিনাগগে ইহুদিদের ধর্মাচার বন্ধ থাকে। মার্কিন পুশিশ ওই স্থানে যায় এবং তারাও একটি অচলাবস্থর মধ্যে পড়ে।

জিম্মি উদ্ধারের ঘটনায় নিয়োজিত এফবিআই কর্মকর্তারা কনগ্রেগেশন বেথ ইস্রায়েল নামক সিনাগগে ব্যাপক অভিযান চালান। এর আগে শনিবার সন্ধ্যায় সিনাগগে অভিযান চালানোর আগে এক ইহুদি পণবন্দীকে নিরাপদে মুক্ত করে দেয়া হয়েছিল। এ বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা বলেন, তারা গুলি ও বিস্ফোরণের শব্দ পেয়েছেন। এরপর ওই ইহুদি পণবন্দীদের নিরাপদে মুক্ত করা হয় এবং বন্দকধারী ব্যক্তিকে হত্যা করা হয়।

ইহুদি পণবন্দীদের মুক্তি পাওয়ার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, বিভিন্ন ইহুদি সংগঠন ও টেক্সাস প্রদেশের গভর্নর।

এদিকে ওই বন্দুকধারী নিজেকে আফিয়া সিদ্দিকির ভাই বলে পরিচয় দেন এবং ওই পাকিস্তানি নারী বিজ্ঞানীর মুক্তি চান। আফিয়া সিদ্দিকির বিরুদ্ধে মার্কিন সরকারের অভিযোগ তিনি আফগানিস্তানে অবস্থান করার সময় যুক্তরাষ্ট্রের সেনাদের হত্যার চেষ্টা করেছেন। যদিও পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ বিষয়টিকে অন্য দৃষ্টিতে দেখেন। তারা মনে করেন আফিয়া ষড়যন্ত্রের শিকার।

এদিকে যুক্তরাষ্ট্র ও মুসলিমদের সম্পর্ক নিয়ে কাজ করা সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস-এর নির্বাহী পরিচালক বলেন, আফিয়া সিদ্দিকির ভাই মোহাম্মদ সিদ্দিকি এ কাজে জড়িত না। আর নিহত ব্যক্তিও তার কোনো আত্মীয় না।

সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য