Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeযুগ জিজ্ঞাসাপ্রশ্ন: লা-ইলাহা ইল্লাল্লাহ কীভাবে তাওহীদের সকল প্রকারকে অন্তর্ভুক্ত করতে পারে?

প্রশ্ন: লা-ইলাহা ইল্লাল্লাহ কীভাবে তাওহীদের সকল প্রকারকে অন্তর্ভুক্ত করতে পারে?

উত্তর: “লা-ইলাহা ইল্লাল্লাহ” এ পবিত্র বাক্যটি তাওহীদের সকল প্রকারকে অন্তর্ভুক্ত করে। কখনো প্রকাশ্যভাবে আবার কখনো অপ্রকাশ্যভাবে। লা-ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে বাহ্যিকভাবে তাওহীদে উলুহিয়্যাতকেই বুঝায়। তবে তা তাওহীদে রুবুবিয়্যাতকেও শামীল করে। কেননা যারা আল্লাহর ইবাদাত করে তারা আল্লাহর রুবুবিয়াতকে স্বীকার করে বলেই তা করে থাকে। এমনিভাবে তাওহীদে আসমা ওয়াস সিফাতকেও অন্তর্ভুক্ত করে। কারণ, যার কোনো ভালো নাম ও গুণাবলী নেই মানুষ কখনই তার ইবাদাত করতে রাজি হবে না। এ জন্যই ইবরাহীম আলাইহিস সালাম তার পিতাকে বলেছেন,

﴿يَٰٓأَبَتِ لِمَ تَعۡبُدُ مَا لَا يَسۡمَعُ وَلَا يُبۡصِرُ وَلَا يُغۡنِي عَنكَ شَيۡ‍ٔٗا﴾ [مريم: ٤٢]

“হে আমার পিতা! যে শুনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসেনা, তার ইবাদাত কেন কর?” [সূরা মারইয়াম, আয়াত: ৪২]

সুতরাং তাওহীদে উলুহিয়্যাতের স্বীকৃতি তাওহীদে রুবুবিয়্যাত ও তাওহীদে আসমা ওয়াস সিফাতকেও অন্তর্ভুক্ত করে।

‍‍‍‍‍‌‌>ফাতাওয়া আরকানুল ইসলাম, শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য