Monday, June 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeযুগ জিজ্ঞাসাপ্রশ্ন: যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবীবুল্লাহ (আল্লাহর হাবীব) বলে তাদের...

প্রশ্ন: যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবীবুল্লাহ (আল্লাহর হাবীব) বলে তাদের হুকুম কী?

উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। এতে কোনো সন্দেহ নেই। আল্লাহকে তিনি খুব ভালোবাসতেন আল্লাহও তাকে খুব ভালোবাসেন; কিন্তু এর চেয়ে উত্তম শব্দ দ্বারা তাঁর প্রশংসা করা যায়। তাহলো খালীলুল্লাহ বা আল্লাহর নিকটতম বন্ধু। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। তিনি বলেন,

«اِنَّ اللَّهَ اتَّخَذَنِي خَلِيلًا كَمَا اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلًا»

“আল্লাহ তা‘আলা আমাকে নিকটতম বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। যেমনভাবে আল্লাহ তা‘আলা ইবরাহীম আলাইহিস সালামকে নিকটতম বন্ধু হিসেবে গ্রহণ করেছেন।”[1] যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবীবুল্লাহ গুণে গুণাম্বিত করল, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কমিয়ে দিল। হাবীবুল্লাহর চেয়ে খলীলুল্লাহর মর্যাদা বেশি। প্রতিটি মুমিনই আল্লাহর হাবীব; কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এর চেয়ে বেশি। আল্লাহ তা‘আলা ইবরাহীম আলাইহিস সালাম ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খলীল বা বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। এ জন্যই আমরা বলি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলীলুল্লাহ। কারণ, হাবীবুল্লাহর চেয়ে খলীলুল্লাহর ভিতরে বন্ধুত্বের অর্থ বেশি পরিমাণে বর্তমান রয়েছে।

>
[1] ইবন মাজাহ, অধ্যায়: মুকাদ্দামাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য