Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরশীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, লাশ নেই, নিখোঁজ ৩

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, লাশ নেই, নিখোঁজ ৩

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ মার্চ) ভোর ৫টায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া লঞ্চটিকে নদীর তীরে টেনে তুলেছে। তবে এসময় কোনো লাশ পাওয়া যায়নি। তবে স্বজনেরা তিনজন নিখোঁজ থাকার দাবি করছে। রোববার শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গিয়েছিল।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক তানহারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডুবে যাওয়া লঞ্চটিকে উদ্ধার করা হয়েছে। লঞ্চের ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি। আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে।

রোববার দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জগামী ‘আফসার উদ্দিন’ নামে লঞ্চটি ডুবে যায়। লঞ্চডুবির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। ছয়জনের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। অপর দুজন নারী, একজন পুরুষ ও দুই শিশু। সেইসাথে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য