Monday, June 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররুশ অভিযান নিয়ে যা বললেন পাকিস্তানের সেনাপ্রধান

রুশ অভিযান নিয়ে যা বললেন পাকিস্তানের সেনাপ্রধান

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া। আজ শনিবার ইসলামাবাদে এক নিরাপত্তা সংলাপে ইউক্রেন যুদ্ধকে একটি বড় ট্র্যাজেডি অভিহিত করে এসব মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে দ্য ডন।

জেনারেল বাজওয়া বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন খুবই দুর্ভাগ্যজনক, সেখানে হাজার হাজার মানুষ মারা গেছে এবং কয়েক মিলিয়ন মানুষ উদ্বাস্তু হয়েছে। পাশাপাশি ইউক্রেনের অর্ধেক এলাকা ধ্বংস করা হয়েছে। তারপরও ইউক্রেন ছোট ছোট দেশকে বড় দেশের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র আধুনিকায়ন করে আগ্রাসনের বিরুদ্ধে টিকে থাকার আশা দিয়েছে।

ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধের প্রশংসা করে জেনারেল বাজওয়া বলেন, সংঘাতটি ছোট দেশগুলোকে আশা দিয়েছে যে, তারা এখনো ছোট কিন্তু চতুর বাহিনী দিয়ে একটি বড় দেশের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে পারবে।

পাকিস্তান বিমান বাহিনীর বিমানে করে ইউক্রেনে মানবিক সহায়তা পাঠানো হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তবে রাশিয়া যেদিন ইউক্রেনে হামলা চালায়, সেদিন মস্কো সফর করেন ইমরান খান। এরপর থেকে তিনি তার সমর্থকদের সামনে নিজেকে ‘পশ্চিমবিরোধী’ নেতা হিসেবে উপস্থাপন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য