Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeবিবিধঅঙ্গ-প্রত্যঙ্গের ফিতনা থেকে বাঁচার দোয়া

অঙ্গ-প্রত্যঙ্গের ফিতনা থেকে বাঁচার দোয়া

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাময়ি, ওয়া শাররি বাসারি, ওয়া শাররি লিসানি, ওয়া শাররি ক্বলবি, ওয়া শাররি মানিয়্যি।

অর্থ : হে আল্লাহ, আমি আমার কান, চক্ষু, জিহ্বা, অন্তর এবং বীর্যের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।

উপকার : শাকাল ইবনে হুমায়দ (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.) -এর কাছে এসে বললাম, হে আল্লাহর রাসুল, আমাকে এমন এক আশ্রয় প্রার্থনার দোয়া শিক্ষা দিন, আমি যা দ্বারা আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে পারি। তখন তিনি আমার হাত ধরে বলেন, তুমি বলো, হে আল্লাহ, আমি আমার কান, চক্ষু, জিহ্বা, অন্তর এবং বীর্যের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।

বর্ণনাকারী বলেন, আমি তা মুখস্থ করে নিয়েছি।

(নাসায়ি, হাদিস : ৫৪৪৪)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য