Saturday, June 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

প্রতিদিন একটি অতীব প্রয়োজনীয় হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْإِيمَانَ لَيَأْرِزُ إِلَى الْمَدِينَةِ كَمَا تأرز الحيية إِلَى جحرها»

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : ইসলাম মদীনার দিকে এভাবে ফিরে আসবে যেভাবে সাপ (পরিশেষে) তার গর্তে ফিরে আসে। (বুখারী ও মুসলিম)[1]

আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর হাদীস ’’যারূনী মা- ত্বরাকতুকুম’’ কিতাবুল মানাসিকে এবং মু’আবিয়াহ্ এবং জাবির (রাঃ)-এর হাদীস দু’টি ’’লা- ইয়াযা-লু মিন উম্মাতী’’ এবং ’’লা- ইয়াযা-লু ত্ব-য়িফাতুম্ মিন উম্মাতী’’। আমরা শীঘ্রই ’’সাওয়া-বি হা-যিহিল উম্মাতি’’ অধ্যায়ে বর্ণনা করবো ইন-শা-আল্লাহ।

[1] সহীহ : মুসলিম ১৪৭।

ব্যাখ্যা: হাদীসের ভাবার্থ এই যে, শেষ যামানায় যখন প্রকৃত ইসলামপন্থীর সংখ্যা কমে যাবে তখন ঈমানদার ব্যক্তিরা তাদের ঈমান-ইসলামের হিফাযাতের জন্য মদীনার দিকে ফিরে যাবে এবং সর্বশেষ সেখানেই অবস্থান করবে। এখানে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এবং ঈমানদার ব্যক্তিদের পলায়ন করে মদীনায় গিয়ে আশ্রয় নেয়ার দৃষ্টান্ত দিয়েছেন সাপের সঙ্গে। যে সাপ মানুষের ভয়ে পলায়ন করে গর্তে গিয়ে আশ্রয় নেয়। যখন দাজ্জাল পৃথিবীতে এটা সেই অবস্থা আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য