Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগ্যাসের নতুন মূল্যহার যৌক্তিক, বলল এফবিসিসিআই

গ্যাসের নতুন মূল্যহার যৌক্তিক, বলল এফবিসিসিআই

বিশ্বজুড়ে এলএনজির দাম বৃদ্ধি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানির বৈশ্বিক সরবরাহে অস্থিরতার মধ্যেও দেশে গ্যাসের দাম যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই সভাপতি মো: জসিম উদ্দিন বলেন, কোভিড মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের এই পর্যায়ে ক্ষুদ্র ও কুটির শিল্পে গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত এই খাতকে ঘুড়ে দাঁড়াতে সাহায্য করবে। এছাড়াও সিএনজির দাম অপরিবর্তিত রাখার ফলে গণপরিবহনের ভাড়া আগের মতোই থাকবে বলে আশা করা যাচ্ছে।

তিনি মনে করেন দেশের সব ধরনের শিল্পখাতের সক্ষমতা, জাতীয় ও আন্তর্জাতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আয়োজিত এ ভার্চুয়াল সংবাদ সম্মেলেনে গ্যাসের নতুন দাম সম্পর্কে জানানো হয়।

নতুন মূল্যহার বিশ্লেষণে দেখা যায়, বিতরণ কোম্পানিগুলোর ১০০ শতাংশের বেশি দাম বিপরীতে ক্যাপটিভ বিদ্যুতে সাড়ে ১৫ শতাংশ, বৃহৎ শিল্পে ১১ দশমিক ৯৬ শতাংশ, মাঝারি শিল্পে ১০ শতাংশ বাড়ানো হয়েছে। বিপরীতে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের জন্য গ্যাসের দাম প্রায় ৩৭ শতাংশ কমানো হয়েছে। বিদ্যুৎ খাতে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়ানো হয়েছে ১২ দশমিক ৮১ শতাংশ।

এফবিসিসিআই সভাপতি বিশ্বাস করেন, গ্যাসের দাম নির্ধারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্ত দেশের শিল্পায়নকে আরো ত্বরান্বিত ও অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো বেগবান করবে।

শিল্পের উৎপাদন অব্যাহত রাখতে সরবরাহকারী কোম্পানিগুলোকে নিরবচ্ছিন্ন গ্যাসের যোগান নিশ্চিত করার আহ্বান জানান জসিম উদ্দিন।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য