৩ পোটলা জর্দা এবং নেশাজাতীয় দ্রব্যসহ জেদ্দা বিমানবন্দরে সৌদি পুলিশের হাতে ধরা পড়েছেন মো. আব্দুল হান্নান নামে এক বাংলাদেশি হজযাত্রী। অবশ্য পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হজযাত্রীদের তামাক, জর্দা, গুল বা নেশাজাতীয় দ্রব্য বহন নিষিদ্ধ হওয়ায় ওই হজযাত্রীর এজেন্সির কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
গতকাল বুধবার (৩০ জুন) ওই হজযাত্রীর এজেন্সি মডার্ন এয়ার ইন্টারন্যাশনালের মালিক ফাতেমা ফারহীন নিশা চৌধুরীকে এই নোটিশ দেওয়া হয়।
তাই ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুযায়ী এ এজেন্সির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই জবাব তিনদিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২২ জুন মদিনায় ভিক্ষা করায় মেহেরপুরের গাংনীর মো. মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। এ ঘটনা জানার পর বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।
