Monday, June 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি পৌঁছেছেন বাংলাদেশের ৪৬ হাজার ১২০ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন বাংলাদেশের ৪৬ হাজার ১২০ হজযাত্রী

পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত ২৫ দিনে বাংলাদেশ থেকে ৪৬ হাজার ১২০ জন সৌদি আরব পৌঁছেছেন। বুধবার (২৯ জুন) রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়।

হজ বুলেটিন সূত্রে জানা যায়, সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪২ হাজার ৭৩৫ জন রয়েছেন। মোট ১২৮ ফ্লাইটে সৌদি যান হজযাত্রীরা।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৮টি এবং ফ্লাইনাসের ৭টি ফ্লাইট রয়েছে।
বুলেটিনে আরো জানানো হয়, হয়বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজন পুরুষ ও দুজন নারীসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির এবং সর্বশেষ টাঙ্গাইল জেলার মো. আব্দুল গফুর মিয়া (৬১)। এর মধ্যে মক্কায় ৫ জন ও মদিনায় ২ জন হজ যাত্রী মারা গেছেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার কোটা ৫৩ হাজার ৫৮৫। পরবর্তীতে কোটা বাড়িয়ে বাংলাদেশ থেকে অতিরিক্ত ২৪২৫ হজযাত্রীকে সুযোগ দেওয়া হয়। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য