Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ: أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الْحَيَوَانِ بِالْحَيَوَانِ نَسِيئَةً. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ

সামুরাহ্ বিন জুনদুব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবের বিনিময়ে জীব বাকিতে বিক্রি করতে নিষেধ করেছেন। (তিরমিযী, আবূ দাঊদ, নাসায়ী, ইবনু মাজাহ)[1]

[1] সহীহ : আবূ দাঊদ ৩৩৫৬, নাসায়ী ৪৬২০, তিরমিযী ১২৩৭, ইবনু মাজাহ ২২৭০, সহীহ আল জামি‘ ৬৯৩০।

ব্যাখ্যা: (نَهٰى عَنْ بَيْعِ الْحَيَوَانِ بِالْحَيَوَانِ نَسِيئَةً) ‘‘প্রাণীর বিনিময়ে প্রাণী বাকীতে বিক্রয় করতে নিষেধ করেছেন’’।

ইমাম শাওকানী (রহঃ) নায়লুল আওত্বার-এ বলেনঃ জুমহূর ‘উলামাগণের মতে প্রাণীর বিনিময়ে প্রাণী বিক্রয় করা বৈধ। তা বাকীতেই হোক আর নগদই হোক। সমান সমান হোক অথবা কমবেশী হোক।

ইমাম মালিক (রহঃ)-এর মতে, ভিন্ন জাতীয় প্রাণী হলে কমবেশী করে বিক্রয় করা বৈধ।

জুমহূর ‘উলামাগণ বলেনঃ সামুরাহ্ কর্তৃক বর্ণিত হাদীসটি য‘ঈফ। পক্ষান্তরে সহীহ হাদীস দ্বারা প্রমাণিত যে, প্রাণীর বিনিময়ে প্রাণী বাকীতে বিক্রয় করা বৈধ। তবে ইমাম শাফি‘ঈ আরো বলেনঃ যদি উভয়ের পক্ষ থেকেই অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা উভয়ের পক্ষ থেকেই বাকী হয় তাহলে এ ধরনের বিক্রয় বৈধ নয়। (মিরকাতুল মাফাতীহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য