Monday, June 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeযুগ জিজ্ঞাসাপ্রশ্ন: মায়ের পেটে কোন সন্তান আছে, তা আল্লাহ ছাড়া কেউ জানে...

প্রশ্ন: মায়ের পেটে কোন সন্তান আছে, তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বর্তমানে তো যন্ত্র দ্বারা বলা সম্ভব হয়েছে। তাহলে কি কুরআনের ব্যাখ্যা ভুল করা হয়েছে?

উত্তর: না, কুরআনের বক্তব্য ও ব্যাখ্যা ঠিকই আছে, আল্লাহ ছাড়া কেউ অদৃষ্টের খবর জানে না। কোন যন্ত্রের দ্বারা অদৃশ্যের বস্তুকে দৃশ্য করে দেখার নাম অদৃশ্যের খবর জানা নয়, বরং বিনা কোন মাধ্যম বা অসীলায় কোন অদৃশ্যের খবর বলে দেওয়াকে ‘গায়েব জানা’ বলা হয়। আপনার পেটের উপর জামা-গেঞ্জির ভিতরে কি বাঁধা আছে আমি জানি না, বিনা অসিলায় তা বলে দিতে পারলে আমি গায়েব-জান্তা। কিন্তু কোন যন্ত্র লাগিয়ে বলে দিলে আমি গায়েব-জান্তা নই।
এইভাবেই মহানবী (সঃ) গায়েব জানতেন না। কিন্তু তিনি অনেক গায়েবের খবর বলেছেন। যেহেতু তিনি ওহীর মাধ্যমে বলেছেন, তাই গায়বী খবর বলা সত্ত্বেও তিনি ‘গায়েব-জান্তা’ ছিলেন না। ‘গায়েব-জান্তা’ কেবল মহান আল্লাহ। তিনি বলেছেন,
বল, ‘আল্লাহ ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না এবং ওরা কখন পুনরুত্থিত হবে। (তাও) ওরা জানে না’(নামলঃ ৬৫)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য