Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদামেস্কের কাছে কয়েকটি স্থাপনায় ইসরাইলি হামলা

দামেস্কের কাছে কয়েকটি স্থাপনায় ইসরাইলি হামলা

ইসরাইল বৃহস্পতিবার ভোরে দামেস্কের কাছাকাছি কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি এ ধরনের তৃতীয় হামলা।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল সেখানে কয়েক শ’ বিমান হামলা চালিয়েছে। সাধারণত সরকারি স্থাপনার পাশাপাশি ইরান সমর্থিত বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র একজন সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিরিয়ার রাজধানী থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল দিয়ে ইসরাইল বুধবার মধ্যরাতে দামেস্কের আশপাশের কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে।

সিরিয়া আকাশ প্রতিরক্ষার মাধ্যমে কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

মন্ত্রণালয় বিস্তারিত আর কিছু না জানিয়ে বলেছে, এসব হামলায় বস্তুগত কিছু ক্ষতি হয়েছে।

ব্রিটেনভিত্তিক ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, ইসরাইল দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এসব হামলা চালিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য